মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরপর দুর্ঘটনায় যুবক নিহত, শিশুসহ আহত ৬ এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরপর দুর্ঘটনায় যুবক নিহত, শিশুসহ আহত ৬ ৩২ বছর পর সন্ধান মিলল হারিয়ে যাওয়া আছিয়ার এইমাত্রঅন্যান্য ৩২ বছর পর সন্ধান মিলল হারিয়ে যাওয়া আছিয়ার নম্বরবিহীন লেগুনার সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪ এইমাত্রঅন্যান্য নম্বরবিহীন লেগুনার সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪ সাংবাদিকদের তথ্য দেওয়ায় ‘কাউবয় ফ্যাক্টরিতে’ নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ এইমাত্রঅন্যান্য সাংবাদিকদের তথ্য দেওয়ায় ‘কাউবয় ফ্যাক্টরিতে’ নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ মন্ত্রিসভায় জরুরি রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি এইমাত্রঅন্যান্য মন্ত্রিসভায় জরুরি রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি ‘ঘরের বাজার’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ এইমাত্রঅন্যান্য ‘ঘরের বাজার’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে মানববন্ধন এইমাত্রঅন্যান্য নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে মানববন্ধন মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান গ্রেপ্তার
অন্যান্য

পাঠাও-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

প্রতিবেদক:
পাঠাও-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

দেশের অন্যতম শীর্ষ সুপার অ্যাপ ও রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও লিমিটেডের মার্কেটিং ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন আবরার হাসনাইন। এর পূর্বে তিনি প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছিলেন। পাঠাও-এর নতুন এই নিয়োগ তাঁর মার্কেটিং ও ব্যবসায়িক নেতৃত্বের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।

দীর্ঘদিন ধরে পাঠাও-এর ব্র্যান্ড পজিশনিং, ডিজিটাল ক্যাম্পেইন, ইউজার এনগেজমেন্ট এবং বিভিন্ন ইনোভেটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি বাস্তবায়নে আবরার হাসনাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

নতুন পদে উন্নীত হওয়ার পর তিনি পাঠাও-এর সার্বিক বিপণন কৌশল, গ্রোথ অ্যাক্সিলারেশন, কাস্টমার একুইজিশন এবং ডিজিটাল ইকোসিস্টেমে ব্র্যান্ডের আধিপত্য সুদৃঢ় করতে মূল নেতৃত্ব প্রদান করবেন।

রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, পার্সেল এবং ফিনটেক সেবায় দেশের বাজারে বিশেষ স্থান দখল করে আছে পাঠাও। নতুন করপোরেট লিডারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সেবা সম্প্রসারণ ও ডিজিটাল বাংলাদেশের স্মার্ট সোল্যুশন প্রসারে আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন খাত সংশ্লিষ্টরা।