মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরপর দুর্ঘটনায় যুবক নিহত, শিশুসহ আহত ৬ এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরপর দুর্ঘটনায় যুবক নিহত, শিশুসহ আহত ৬ ৩২ বছর পর সন্ধান মিলল হারিয়ে যাওয়া আছিয়ার এইমাত্রঅন্যান্য ৩২ বছর পর সন্ধান মিলল হারিয়ে যাওয়া আছিয়ার নম্বরবিহীন লেগুনার সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪ এইমাত্রঅন্যান্য নম্বরবিহীন লেগুনার সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪ সাংবাদিকদের তথ্য দেওয়ায় ‘কাউবয় ফ্যাক্টরিতে’ নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ এইমাত্রঅন্যান্য সাংবাদিকদের তথ্য দেওয়ায় ‘কাউবয় ফ্যাক্টরিতে’ নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ মন্ত্রিসভায় জরুরি রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি এইমাত্রঅন্যান্য মন্ত্রিসভায় জরুরি রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি ‘ঘরের বাজার’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ এইমাত্রঅন্যান্য ‘ঘরের বাজার’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে মানববন্ধন এইমাত্রঅন্যান্য নাগরপুরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে মানববন্ধন মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান গ্রেপ্তার
অন্যান্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরপর দুর্ঘটনায় যুবক নিহত, শিশুসহ আহত ৬

প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরপর দুর্ঘটনায় যুবক নিহত, শিশুসহ আহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরপর দুর্ঘটনা, যুবক নিহত; শিশুসহ আহত ৬ হাবিবুর রহমান খান মো. আবদুল বাতেন কুমিল্লা প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে পরপর তিনটি সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন রনি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয়জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে মহাসড়কের কুরছাপ ও তীরচর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

এতে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। নিহত মহিউদ্দিন রনি দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কুরছাপ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন রনি। এ সময় দ্রুতগতির একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তীরচর এলাকায় বাঁশবোঝাই একটি ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান ঘোরানোর সময় পেছন থেকে আসা ‘মুহাইমিন কার্গো সার্ভিস’-এর একটি কাভার্ডভ্যান সেটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে। কাভার্ডভ্যানটি উল্টে যাওয়ার পর ওই লেনে যান চলাচল ধীর হয়ে যায়।

এর মাত্র দুই মিনিট পর ‘তিসা প্লাস’ নামের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা শিশুসহ অন্তত ছয়জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইলিয়টগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, কুরছাপ এলাকায় মিনি পিকআপের চাপায় মহিউদ্দিন রনি নিহত হয়েছেন। তীরচরে কাভার্ডভ্যান উল্টে যাওয়ার পর বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন।দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।