মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
বাংলাদেশ

দীপু মনির ৪ দিনের ও আরিফ খানের জয়ের ৫ দিনের রিমান্ড

প্রতিবেদক: বাংলা ব্রিফ
দীপু মনির ৪ দিনের ও আরিফ খানের জয়ের ৫ দিনের রিমান্ড

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মুদিদোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে তাদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ কড়া নিরাপত্তায় দীপু মনি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। তবে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দীপু মনির ৪ দিন ও আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনি ও ধানমন্ডি থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করে পুলিশ। মুদিদোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। ঢাকার সিএমএম আদালত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলার এজাহার গ্রহণের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলায় আরও বলা হয়, আসামিরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য নির্দেশ দেন, যার ফলে পুলিশ গুলি করে আবু সায়েদকে হত্যা করে।

গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুরের বছিলার ৪০ ফুট এলাকায় হাজারো ছাত্র-জনতা আন্দোলনের সমর্থনে মিছিল করে। সেই মিছিলে পুলিশ গুলি চালালে আবু সায়েদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর মরদেহ পঞ্চগড়ের বোদা উপজেলার গ্রামের বাড়িতে পাঠিয়ে সেখানে দাফন করা হয়।

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।