মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

বিয়ে করছেন অভিনেত্রী মিমি, পাত্র কে?

প্রতিবেদক:
বিয়ে করছেন অভিনেত্রী মিমি, পাত্র কে?

টলিউডে নতুন করে চর্চার জন্ম দিয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে গুঞ্জন। শোনা যাচ্ছে, দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখা এই জনপ্রিয় অভিনেত্রী নাকি এবার সংসার জীবনে পা রাখতে চলেছেন। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মিমি।

টলিপাড়ার বিভিন্ন সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। বিয়ের আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পঙে। ইতোমধ্যে ঘনিষ্ঠজনদের মধ্যে নিমন্ত্রণের প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর ছড়িয়েছে।

গুঞ্জন আরও বলছে, মিমির হবু স্বামীর সঙ্গে বিনোদন জগতের কোনো সম্পর্ক নেই। তিনি পেশায় একজন নৌবাহিনীর কর্মকর্তা। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

বিয়ে করছেন অভিনেত্রী মিমি, পাত্র কে?

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই সংযত থেকেছেন মিমি। অতীতে তাঁর প্রেম ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও সেসব বিষয়ে খুব একটা গুরুত্ব দেননি তিনি। বরং কাজ, পরিবার, বই এবং পোষ্যদের সঙ্গেই নিজের সময় কাটানোর কথা জানিয়েছেন একাধিকবার।

কয়েক বছর আগে বিয়ে প্রসঙ্গে মিমি বলেছিলেন, উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া এবং সম্পর্কের জন্য সময় বের করাটাই তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই ব্যস্ত জীবনে সত্যিই কি বিশেষ কেউ জায়গা করে নিয়েছেন, নাকি সবটাই গুঞ্জন— সেই উত্তর আপাতত অজানাই রয়ে গেছে।

এদিকে শোনা যাচ্ছে, বিয়ের আগে আগামী নভেম্বরে আংটিবদলও হতে পারে। তবে এসব জল্পনার বিষয়ে এখনো নীরব রয়েছেন অভিনেত্রী। ফলে ভক্তদের অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন মিমি চক্রবর্তী।