মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক

প্রতিবেদক:
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক

ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ভারত দুই দেশের মধ্যে সংলাপ ও সংযমের বার্তা জোরদারে ভূমিকা রাখছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে বৈঠক হয়। ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা বৈঠক ও আলোচনা করেছেন। এ সময় তাদের একসঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়।

ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান ও ইউএইর মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর তেহরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এর মধ্যে ইউএইও ছিল।

বৈঠকের পর ইরান ও ইউএইসহ ব্রিকসের সদস্য দেশগুলো মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়ে একটি ঘোষণায় সমর্থন দেয়। ভারত একই সঙ্গে ইরান ও আবুধাবির সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী দাবি করে, কুয়েতের আহমদ আল-জাবের বিমানঘাঁটি এবং ইউএইর আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কুয়েতের ঘাঁটিতে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সরঞ্জামের গুদাম ও যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার লক্ষ্য করা হয়েছে। একই সঙ্গে ইউএইর আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের অবস্থান ও রাডার ব্যবস্থা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

মধ্যপ্রাচ্যের সংঘাত ইউএইকে কূটনৈতিকভাবে কঠিন অবস্থানে ফেলেছে। দেশটি ইরান ও সৌদি আরবের সঙ্গে ব্রিকসের সদস্য হলেও চলমান যুদ্ধে তিন দেশের অবস্থান এক নয়।

সূত্র-ndtv