মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনতা বাড়াতে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর/২৬) প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসন, ময়মনসিংহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

উদ্বোধন শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে নতুনবাজার এলাকায় বিএনসিসির সহযোগিতায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন জেলা প্রশাসক। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন। একই দিন যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক ও সম্ভাবনাময় দিক তুলে ধরেন। পাশাপাশি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে প্রশিক্ষণার্থীদের সঙ্গে নিয়ে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।