মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

আশুলিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী আঃ গফুরকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক:
আশুলিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী আঃ গফুরকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ধামসোনা ইউনিয়নে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারা চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়ার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়াকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধামসোনা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আঃ গফুর মিয়াকে বিজয়ী করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।

চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ায় বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আমি নির্বাচনে এগিয়ে যেতে চাই। ধামসোনা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং সহসভাপতি জনি দেওয়ান,আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হাবিবসহ ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর মিয়ার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।