মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

নজরুল বিশ্বিবদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক:
নজরুল বিশ্বিবদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফুলবাড়িয়া কলেজ সংলগ্ন পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে ইউসুফের বাসা থেকে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী কবীর হোসেনের (২৬) ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দরজা ভেঙ্গে রুমের ভিতর থেকে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এস আই লিটন মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওমান প্রবাসী উজ্জল হোসেন ঐ বাসা ভাড়া নিয়েছিলেন। ওমান প্রবাসীর স্ত্রী ও ৭ম শ্রেনীতে পড়ুয়া ছেলে ঐ বাসায় বসবাস করতো। কবীর হোসেন ২ বছর ধরে ঐ বাসার গৃহ শিক্ষক ছিলেন। ওমান প্রবাসী উজ্জল হোসেন ৪ বছর ধরে প্রবাসে থাকেন। বাসার চাবি গৃহ শিক্ষক কবীর হোসেনের কাছে এক সেট এবং প্রবাসীর স্ত্রী শিরীন আকতারের কাছে এক সেট থাকতো বলে জানিয়েছেন প্রবাসীর স্ত্রী। কবীরের মা জোসনা বেগম জানান, তার ছেলে বাড়িতে গেলে ফোন করে জালাতন করতো এবং বাসায় নিয়ে আসতেন প্রবাসীর স্ত্রী শিরিনা আকতার। ওমান প্রবাসীর স্ত্রীর কারনেই তার ছেলে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানিয়েছেন, ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।