মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড

প্রতিবেদক:
বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ১১ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক অপর আটজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনের দায়ে ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন—মুরাদনগর উপজেলার খুসঘর এলাকার মো. রুহুলকে এক মাস এবং দেবিদ্বার উপজেলার কাচিসাইর এলাকার মো. বিল্লাল ও মো. জুয়েলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক অপর আটজন হলেন—বরুড়া উপজেলার দক্ষিণ বানুয়া এলাকার মো. শাহজাহান (৫২), কুমিল্লা নগরীর চম্পকনগর এলাকার মো. সানি (২৮) ও মো. ইসতিয়াক (২৫), চানপুর এলাকার মো. আমির হোসেন (৪৬) ও মো. জসিম (৫০), মোঘলটুলি এলাকার মাসুদ (৫০), সদর দক্ষিণ উপজেলার নেওরা এলাকার পাভেল (৩৫) এবং কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মো. আশিক (২৫)।

পুলিশ জানায়, আটক আটজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।