মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

তাহিরপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক:
তাহিরপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তাহিরপুরে এস এস সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জ প্রতিনিধি সুলেমানপুর শাহজালাল (র) মাদরাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী আল্লামা সৈয়দ শামছুজ্জামানের পক্ষ থেকে তাহিরপুর উপজেলায় ২০২৬ সালে এস এস সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে মাদরাসার মিলনায়তনে স্বাগত বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন পাঁচটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি আল্লামা সৈয়দ শামসুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা সিলেট বিভাগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ নুরুজ্জামান,সাবেক প্রিন্সিপাল মাওলানা শাহজাহান,মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান,মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগন,স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস,গন্যমান্য ব্যক্তিগন ও অভিভাবকগন বক্তব্য রাখেন।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট,ক্রেষ্ট ও সম্মাননা হাতে তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগন সুলেমানপুর শাহজালাল (র) মাদরাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী আল্লামা সৈয়দ শামছুজ্জামানের দীর্ঘায়ু কামনা করে এর ধারাবাহিকতা রাখার জন্য আহবান জানানো হয় যেন হাওরাঞ্চলের মানুষজন লেখা পড়ায় আগ্রহ সৃষ্টি হয়। এছাড়াও বক্তাগন বলেন,রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বের হয়ে জীবন গড়ার সময়ে নিজেদেরকে তৈরি করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান এবং অভিভাবকগন ও আরও সচেতন হবার পাশাপাশি ছেলে মেয়েদের কঠোর নজরদারির মধ্যে রাখার পরামর্শ দেন।