মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: শফিকুর রহমান জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের বই উপহার দিলেন আহমাদুল্লাহ এইমাত্রঅন্যান্য জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের বই উপহার দিলেন আহমাদুল্লাহ দেশে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য দেশে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' আগামী ২০ সেপ্টেম্বর এইমাত্রঅন্যান্য জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' আগামী ২০ সেপ্টেম্বর কমনরুম সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি এইমাত্রঅন্যান্য কমনরুম সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি বিশ্বের বজ্রপাতের রাজধানী: ভেনেজুয়েলার কাতাতুম্বো এইমাত্রঅন্যান্য বিশ্বের বজ্রপাতের রাজধানী: ভেনেজুয়েলার কাতাতুম্বো ১ দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ১ দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য পাথরঘাটায় বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
অন্যান্য

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

প্রতিবেদক:
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হন হাজী মনিরুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।