মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক এইমাত্রঅন্যান্য শার্শায় ৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষক শোকজ এইমাত্রঅন্যান্য জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষক শোকজ হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম এইমাত্রঅন্যান্য হামলা-মামলা পেরিয়ে দক্ষিণ যুবদলের নেতৃত্বের আলোচনায় জবির আসলাম ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই এইমাত্রঅন্যান্য ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচার, ৯.৪ কেজি গাঁজাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে পুলিশ সেজে গাঁজা পাচার, ৯.৪ কেজি গাঁজাসহ আটক ৩ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি কেন? জানুন এর পেছনের কারণ এইমাত্রঅন্যান্য পুরুষের তুলনায় নারীদের মাইগ্রেন বেশি কেন? জানুন এর পেছনের কারণ কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে দিলেন কুকুর এইমাত্রঅন্যান্য কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে দিলেন কুকুর
অন্যান্য

জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' আগামী ২০ সেপ্টেম্বর

প্রতিবেদক:
জাবিতে সুস্বরের আয়োজনে 'বাউল বিসর্গ' আগামী ২০ সেপ্টেম্বর

‘পৃথিবীটা একদিন বাউলের হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বর’-এর আয়োজনে আগামী ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাউল বিসর্গ’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।

আয়োজকরা জানান, বাংলার লোকসংগীত ও বাউল দর্শনের গভীরতর উপলব্ধি এবং লোকসংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ তৈরির লক্ষ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে ‘সুস্বর’-এর শিল্পীদের পাশাপাশি পালাগান নিয়ে বাংলাদেশের প্রখ্যাত দেওয়ান ঘরানার লোকসংগীতশিল্পী খালেক দেওয়ান ও তাঁর দল অংশ নেবেন। এছাড়া ভারতের রবীন্দ্রসংগীতশিল্পী ও ‘দ্য ঠাকুর বয়েজ’-এর কণ্ঠশিল্পী দীপাঞ্জন পাল, বাংলাদেশের নজরুলসংগীতশিল্পী শুভ কর্মকার এবং পঞ্চকবি ও রবীন্দ্রসংগীতশিল্পী হর্ষ মুখোপাধ্যায়, এসরাজশিল্পী সৌমিত রায় ও তালযন্ত্রশিল্পী সহন দেওয়ান অংশ নেবেন।

অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. জহির রাইহান রাইন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক নাহিদুল হাসান নাঈম।

এ বিষয়ে সুস্বরের প্রচার সম্পাদক শ্যামন্তী রোদসী বলেন, “বাংলা লোকসংগীত কেবল গান নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, দর্শন, প্রেম, বিরহ ও আধ্যাত্মিকতা। এটি বাংলার সমাজের কথাও বলে, যা পৃথিবীর অন্য লোকসংগীতে পাওয়া দুষ্কর।”

তিনি আরও বলেন, ‘বাউল বিসর্গের মধ্য দিয়ে সেই বহুমাত্রিক ঐতিহ্যকে গান, কথন ও আলোচনার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে।”

আয়োজন সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক ইহাদ আহম্মেদ প্রত্যয় বলেন, “আমাদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী বাউল সংস্কৃতির অন্তর্নিহিত দর্শনকে সমকালীন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি লোকসংগীতের প্রতি তরুণদের আগ্রহ তৈরিতে অনুষ্ঠানটি ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের লোকসংগীতের সবচেয়ে অনন্য দিক হচ্ছে এর দর্শন। এই দর্শন পৃথিবীর অন্য যেকোনো লোকসংগীত থেকে বাংলা লোকসংগীতকে আলাদা করে।”

উল্লেখ্য, ‘সুস্বর’ ২০১৩ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগীতচর্চা করে আসছে। শুদ্ধ সংগীতের প্রসারে অঙ্গীকারবদ্ধ কয়েকজন তরুণের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিসরে নিয়মিত সংগীতচর্চা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।