মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে এইমাত্রঅন্যান্য ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে এবার বেড়েছে দুধের দাম এইমাত্রঅন্যান্য এবার বেড়েছে দুধের দাম সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ এইমাত্রঅন্যান্য সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯
অন্যান্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক:
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ব্যানারে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শাহাদাত হোসেন,জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরন,জেলা বিএনপির নেতা ভিপি জসিম ও আবদুল করিম মুক্তাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির নেতারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরোও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা বা সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা রাষ্ট্রের দায়িত্ব। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।