মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে: এমপি হারুন এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে: এমপি হারুন পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি! এইমাত্রঅন্যান্য পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি! মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ এইমাত্রঅন্যান্য মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ভারতীয় বাজিসহ গ্রেপ্তার ১৬ এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ভারতীয় বাজিসহ গ্রেপ্তার ১৬ শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন এইমাত্রঅন্যান্য শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন এইমাত্রঅন্যান্য দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন তারেক খাঁন রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই দুশ্চিন্তায় মন ভার? স্বস্তি পেতে করুন ৩ আমল এইমাত্রঅন্যান্য দুশ্চিন্তায় মন ভার? স্বস্তি পেতে করুন ৩ আমল
অন্যান্য

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

প্রতিবেদক:
জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানো হতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হয়। এতে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে।

বৈঠকে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব ছাড়া পরিবহন খাতের অন্যান্য ব্যয়কে ভাড়া নির্ধারণে যুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মূলত ডিজেলের দাম বৃদ্ধির অনুপাতে ভাড়া সমন্বয় করা হচ্ছে।

সাধারণ হিসাবে, ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে প্রায় ১ পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে।

এর আগে পরিবহন মালিক-শ্রমিক নেতারা সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করে ভাড়া বাড়ানোর দাবি জানান।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য পরিচালন ব্যয়ও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার শুধু জ্বালানির দাম বৃদ্ধির হার অনুযায়ী ভাড়া সমন্বয়ের বিষয়ে তারা একমত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে সরকার। এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা।

তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে আসনপ্রতি ভাড়া তুলনামূলক বেশি হতে পারে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যাত্রীদের ভাড়ার হিসাবে যুক্ত হবে।