মূল লেখায় যান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে এইমাত্রঅন্যান্য জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ এইমাত্রঅন্যান্য এক দিনে দুই জয়, পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে এইমাত্রঅন্যান্য ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার আলেপ্পো, আহত অনেকে এবার বেড়েছে দুধের দাম এইমাত্রঅন্যান্য এবার বেড়েছে দুধের দাম সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ এইমাত্রঅন্যান্য সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯
অন্যান্য

নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা

প্রতিবেদক:
নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক সক্ষমতা ও জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

তিনি বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) আয়োজিত ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’-এর ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এফআইভিডিবির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমানের স্থায়ী পরিবর্তন আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যকর অংশগ্রহণ প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এসব জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর ও টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব। কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন। এতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।