মূল লেখায় যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার
অন্যান্য

তারকাদের ভিড়ে ২০০টির বেশি সিনেমা নিয়ে টরন্টো চলচ্চিত্র উৎসব

প্রতিবেদক:
তারকাদের ভিড়ে ২০০টির বেশি সিনেমা নিয়ে টরন্টো চলচ্চিত্র উৎসব

আমিরুল ইসলাম: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ৫১তম আসর শুরু হয়েছে। দুই শতাধিক সিনেমার পাশাপাশি হলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে জমে উঠেছে কানাডার টরন্টো শহর।

এবারের উৎসবে অংশ নিয়েছেন জন মালকোভিচ, পেনেলোপে ক্রুজ, ক্রিস রক, হেলেন মিরেনসহ বিশ্ব চলচ্চিত্রের পরিচিত তারকারা। কে-পপ তারকা লিসার উপস্থিতিও উৎসবের অন্যতম আকর্ষণ।

উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসব ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভেনিস ও টেলুরাইড চলচ্চিত্র উৎসবের পর চলচ্চিত্রের ব্যস্ত মৌসুমে টরন্টোর এই আয়োজন ঘিরে দর্শক ও চলচ্চিত্রকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন সিনেমার প্রদর্শনী ও লালগালিচার আয়োজনে কয়েক লাখ দর্শক অংশ নেবেন।

অস্কারজয়ী নির্মাতা সিয়ান হেডার পরিচালিত ‘বিয়িং হিউম্যান’-এর প্রিমিয়ারের মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা ওঠে। প্রতিবন্ধী অধিকারকর্মী জুডি হিউম্যানের জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুথ ম্যাডলি। এতে আরও রয়েছেন মার্ক রাফালো।

এবারের উৎসবের আলোচিত সিনেমাগুলোর একটি ‘আই প্লে রকি’। ‘গ্রিন বুক’খ্যাত নির্মাতা পিটার ফ্যারেলি পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে সিলভেস্টার স্ট্যালোনের ‘রকি’ তৈরির সংগ্রাম ও অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ঘিরে। তরুণ স্ট্যালোনের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ইপ্পোলিটো।

‘মিস্টি গ্রিন’ সিনেমার মাধ্যমে আবারও পরিচালনায় ফিরেছেন অভিনেতা ও নির্মাতা ক্রিস রক। এতে অভিনয় করেছেন রোজালিন্ড এলিজার, ড্যানিয়েল কালুইয়া, অ্যাডাম ড্রাইভার ও আনা কেনড্রিক।

উৎসবের আরেক আলোচিত সিনেমা মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’। এতে অভিনয় করেছেন জন মালকোভিচ ও স্যাম রকওয়েল। এ ছাড়া অ্যান্ড্রু স্কট ও অলিভিয়া কোলম্যান অভিনীত ‘এলসিনোর’, জেসি আইজেনবার্গের মিউজিক্যাল কমেডি ‘দ্য ডেবিউ’ এবং জ্যাক স্নাইডারের ‘দ্য লাস্ট ফটোগ্রাফ’ও রয়েছে এবারের নির্বাচিত চলচ্চিত্রের তালিকায়।

মনস্তাত্ত্বিক থ্রিলার ‘এ ট্যালেন্ট ফর মার্ডার’-এ লেখক প্যাট্রিসিয়া হাইস্মিথের চরিত্রে দেখা যাবে হেলেন মিরেনকে। অন্যদিকে ‘বাঙ্কার’ সিনেমায় সংকটের মুখে পড়া এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন হাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজ। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর সিনেমাটি টরন্টোতেও প্রদর্শিত হচ্ছে।

কাহিনিচিত্রের পাশাপাশি এবারের উৎসবে বেশ কয়েকটি আলোচিত প্রামাণ্যচিত্রও জায়গা পেয়েছে। এর মধ্যে ‘অলওয়েজ লালিসা’য় তুলে ধরা হয়েছে ব্ল্যাকপিংক তারকা লিসার একক সংগীত ক্যারিয়ার ও অভিনয়জগতে যাত্রার গল্প।

বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে টরন্টোর এবারের আসর পরিণত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম বড় মিলনমেলায়।