মূল লেখায় যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার
অন্যান্য

কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার

প্রতিবেদক:
কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন চোর ও ছিনতাইকারী, ১৫ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদক সেবনকারী এবং ধর্তব্য অপরাধে চারজন রয়েছেন। অভিযানে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৪টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চোর ও ছিনতাইকারী গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার জাদিমুড়ার মো. মবিন (২৭), কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ হাজীপাড়ার মো. রবিউল করিম (২৮), একই এলাকার মো. সাইফুল (২৪) এবং মহেশখালীর মাইজপাড়ার রবিউল আলম (২৪)।

মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার ১৫ জন হলেন মংতু (৫৬), মংচ্যাখ্যা রাখাইন (৪৮), উ সাই (৫০), মাংচে মে (৫২), খুইল্যা মিয়া (৪৫), খোরশেদ আলম (৩৫), সজল কান্তি শীল (৩৭), প্রদীপ সরকার (৫৪), বীর বল দাশ (৩৮), ছোটন কান্তি দে (২৭), সুজন দে (২৫), রাজীব দে (৩৩), বিজয় কর্মকার (১৯), জুনাইদ (২৫) ও শেফাইয়ত উল্লাহ (২৬)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তির কাছ থেকে দেশীয় তৈরি ২০০ লিটার চোলাই মদ, ২৪টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন গোলাম হোসেন (৬২), নজিবুল ইসলাম (৬৯), মেছাং রাখাইন (৫৪), মো. রফিক (১৯), নাইমুল ইসলাম হৃদয় (১৯), রায়হান (২২), মিজান (২০), মো. হাসান (১৯), মীর কাশেম প্রকাশ লুলা মিয়া (৬৫), সুধাংশু কর্মকার (৬০), অস্তয়ন কান্তি দে (৩০), মাছয়ইয়া (২৩) ও মো. শহিদ (২৮)।

অন্যদিকে ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে টেকনাফের কেয়াতিবিল এলাকার প্রসেনজিৎ শীল (২৪), পশ্চিম বেলপাড়ার গোবিন্দ শীল (৩৫) ও মো. আব্দুর শুকুর (২৪) এবং রামুর জোয়ারিয়ানালার মো. ফজল করিম (২২)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সদর মডেল থানা-পুলিশের বিভিন্ন দল পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, অভিযানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০০ লিটার চোলাই মদ, ২৪টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চোর-ছিনতাইকারী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।