মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ  এইমাত্রঅন্যান্য সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ  বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের এইমাত্রঅন্যান্য বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের
অন্যান্য

তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী 

প্রতিবেদক:
তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারনে তেলের সংকট হয়েছিল। সরকার জনগনের জন্য উচ্চমুল্যে তেল কিনেছে। আর এলএনজি গ্যাস যেখান থেকে নামিয়ে বিপনন করা হতো সেখানে আগুন লেগেছিল। এ কারনে সম্যসা হয়েছিল। এ জন্য আপনারা আন্দোলন করেছেন। কিন্তু এখন তেল গ্যাসের সংকট নেই। এখন কি নিয়ে আন্দোলন করবে।

টুকু বলেন আওয়ামী লীগের পতনের পর এতো সাহস! ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছে। তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। এসব হুংকার দিয়ে কোনো কাজ হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জামায়াতের আমির সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন। কিন্তু তাতে লাভ নেই।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে টুকু বলেন, শেখ হাসিনা ‘টুক করে ঢুকে পড়বেন’ এমন কথা বলা হচ্ছে। তিনি বলেন, ‘আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব। আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।

সিরাজগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া মারামারির ঘটনা নিয়েও কথা বলেন টুকু। তিনি বলেন, আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা ন্যক্কারজনক। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

দুর্গাপূজা প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শারদীয় দুর্গাপূজা আর অল্প কিছুদিন পর শুরু হবে। যারা অন্য ধর্মে বিশ্বাস করেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা ও সাহায্য করব। এটাই ইসলাম শেখায়। রাসুল শিখিয়ে গেছেন, অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করতে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে টুকু বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। তারেক রহমান সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। আপনারা ভোট দিয়েছেন। আপনারা যদি সঙ্গে না থাকেন, তাহলে কেমন হলো?

তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এখন নেই। ধৈর্য ধরে আপনারা সরকারের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গেই দেশ চালাতে চাই।

তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন উল্লেখ করে টুকু বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

জামায়াত প্রসঙ্গে তিনি আরও বলেন, ২০২২ সালে হাজারীবাগের বস্তিতে বলা হয়েছিল বিএনপি-জামায়াত, কিন্তু আমি বলেছিলাম না; জামায়াত-আওয়ামী লীগ। তখন অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন। জামায়াতকে আমরা চিনি। জামায়াত একটা গুপ্ত…।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।