মূল লেখায় যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার
অন্যান্য

টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

প্রতিবেদক:
টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আমিরুল ইসলাম: ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (টিআইএফএফ) সাড়া ফেলেছে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের সেন্টারপিস বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে সিনেমাটি।

টরন্টো উৎসবের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রায় ৩০০ চলচ্চিত্রের ভিড়ে সিনেমাটি দেখতে বিভিন্ন দেশের দর্শকের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রদর্শনী শেষে দর্শকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি।

কেউ সিনেমাটিকে নারীর মুক্তির গল্প হিসেবে দেখেছেন, আবার কারও মতে, সৌন্দর্যের নামে নারীর ওপর সামাজিক নিয়ন্ত্রণের বাস্তবতা তুলে ধরা হয়েছে এতে।

সমকালীন ঢাকার একটি বিউটি সেলুনকে কেন্দ্র করে এগিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প। বিয়ের আগে একজন নারীকে সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী ‘সুন্দর’ করে তোলার প্রক্রিয়ার মধ্য দিয়ে গল্পটি প্রশ্ন তুলেছে সৌন্দর্যের প্রচলিত সংজ্ঞা, নারীর শরীরের ওপর সামাজিক নিয়ন্ত্রণ ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে।

বাস্তবতার সঙ্গে হরর, অতিপ্রাকৃত উপাদান ও দক্ষিণ এশীয় লোকবিশ্বাসের মিশেলে সিনেমাটিতে তৈরি করা হয়েছে ভিন্ন এক আবহ। বিয়েকে কেন্দ্র করে সৌন্দর্যচর্চার সামাজিক আয়োজন ধীরে ধীরে পরিণত হয় ভয়ের অভিজ্ঞতায়। তবে সেই ভয় কেবল অতিপ্রাকৃত শক্তিকে ঘিরে নয়; বরং সমাজের তৈরি নিয়ম, প্রত্যাশা ও নিয়ন্ত্রণকেও সামনে এনেছে সিনেমাটি।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন চৌধুরী করিম। তার সঙ্গে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ ধীরি। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এর আগে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে। টরন্টো উৎসবে প্রদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রটি আন্তর্জাতিক দর্শকদের সামনে আরও বিস্তৃত পরিসরে পৌঁছেছে।