মূল লেখায় যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার
অন্যান্য

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদক:
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার মাদানী এভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত বিশেষ স্মৃতিকথা সংকলন গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্যামসন এইচ. চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং পারিবারিক স্নেহভাজনদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি রচিত হয়েছে।

স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে আবেগঘন স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।

এ সময় স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘Samson: Through a Son’s Lens’-এর একটি সংক্ষিপ্ত অংশ অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

উল্লেখ্য, স্যামসন এইচ. চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, পোশাক শ্রমিকদের বিনামূল্যে চক্ষু শিবির, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।