মূল লেখায় যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ  এইমাত্রঅন্যান্য সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ  বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের এইমাত্রঅন্যান্য বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের ‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলাম খানের এইমাত্রঅন্যান্য ‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলাম খানের ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন এইমাত্রঅন্যান্য ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে: ডিসি হারুন নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ কিশোরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
অন্যান্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কেটে ফেলার অভিযোগে গ্রেফতার ২

প্রতিবেদক:
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কেটে ফেলার অভিযোগে গ্রেফতার ২

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ৩০ শতাংশ জমির ফলবান কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পশ্চিম বিলভরট এলাকার মো. সোলায়মান মোল্লাসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আরাফ আল বেহেস্তী হক ওরফে রিংকু।

অন্যান্য অভিযুক্তরা হলেন, মেহেদী হাসান প্রিন্স, ঝাবরু, কালু মিয়া, মুসলিম, শুটকু মিয়া ও খোকা মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে প্রধান আসামী সোলায়মান মোল্লার ছেলে মেহেদী হাসান প্রিন্স ও খোকা মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাত ১টার দিকে রিংকুর কলাবাগানে থাকা প্রায় ৪ শত কলাগাছ কেটে ফেলা হয়। এর মধ্যে অধিকাংশই ছিল ফলবান। ওই কলাবাগানে সাথী ফসল হিসাবে লাগানো বেগুন, মরিচ, লাউ, পুঁইশাকসহ বিভিন্ন গাছের চারাও নষ্ট করা হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। গাছ কাটার খবর পেয়ে তিনি (রিংকু) ও তার স্ত্রী ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া এবং ভয়ভীতি দেখানো হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, সোলায়মান মোল্লা অতীতে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি থাকার সময় রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন। তার বিরুদ্ধে জমি দখল, বিরোধপূর্ণ জমি নিয়ে চাপ সৃষ্টি, মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখানো, এলাকায় মাদক ব্যাবসা ও চুরি-ডাকাতির নেতৃত্ব প্রদান এবং লোকজন জড়ো করে প্রতিপক্ষকে মারধরের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সোলায়মান মোল্লা জানান, জমি নিয়ে বিরোধ থাকলেও কলাগাছ কাটার ঘটনায় তিনি জড়িত নন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।