মূল লেখায় যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার
অন্যান্য

সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ 

প্রতিবেদক:
সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে ৪ জেলে অপহরণ 

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু মজনু বাহিনী জেলে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করেছে। শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের কালামিয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটেছে বলে বনবিভাগ ও জেলে মহাজন সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, বনদস্যু মজনু বাহিনী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা করে ৩ জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছে, রিপন (২৬) ফরিদ (৩০) অপর জেলের নাম জানা যায়নি। এদের বাড়ী কয়রা ও শরণখোলা এলাকায়। অপর ঘটনায়, একই রাতে মজনু বাহিনী সুন্দরবনের আমবাড়ীয়া এলাকা থেকে একটি নৌকা ৫ টি মোবাইল ফোন ও জেলেদের খাদ্য সামগ্রী সহ রিপন (২৮) নামে এক জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। অপহৃত এই জেলের বাড়ী রামপালের পেড়িখালী গ্রামে বলে জেলের মহাজন মোংলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন গাজী মোবাইল ফোনে জানিয়েছেন।

জেলে মহাজন লিটন গাজী বলেন, সর্বমোট ৪ জন জেলেকে একসাথে অপহরণের ঘটনায় সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন এই জেলে মহাজন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় মোবাইল ফোনে বলেন, নারিকেলবাড়ীয় ও কালামেয়া এলাকায় ৩ জেলে অপহরণের খবর তিনি পেয়েছেন বলে জানিয়েছেন।