মূল লেখায় যান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ এইমাত্রঅন্যান্য দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু শিক্ষার্থী ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট এইমাত্রঅন্যান্য ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  এইমাত্রঅন্যান্য তেল গ্যাসের সংকট শেষ, এখন কি নিয়ে আন্দোলন করবেন: বিদ্যুৎ মন্ত্রী  পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান এইমাত্রঅন্যান্য পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে: রাষ্ট্রপতি কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার
অন্যান্য

সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রতিবেদক:
সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা ও এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক ছাত্রদল নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন রাসেল মিয়া নামে এক ব্যক্তি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী থানায় অভিযোগটি করেন পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাসেল মিয়া। অভিযোগে একই গ্রামের মৃত আফসার আলীর ছেলে আব্দুল আলীমকে একমাত্র প্রধান বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তাড়িয়াপাড়া এলাকায় রাসেল মিয়ার জমিতে তাঁর অনুমতি ছাড়াই প্রতিবেশী আমেরিকাপ্রবাসী বাবু মিয়ার বাড়িতে যাতায়াতের জন্য নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য জমির সীমানায় দেয়াল নির্মাণের পাশাপাশি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মাটি ভরাটের কাজ শুরু করা হয়।

রাসেল মিয়া এতে বাধা দিলে আব্দুল আলীম ও তাঁর সহযোগীরা তাকে কিল-ঘুষি মেরে হেনস্তা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে খবর পেয়ে রাসেলের চাচা আব্দুস সাত্তার ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী রাসেল মিয়া বলেন, তাঁর জায়গা দিয়ে প্রভাব খাটিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রতিবাদ করায় তাকে মারধর এবং তাঁর চাচাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল আলীম। তিনি বলেন, জোরপূর্বক কোনো কিছু করা হয়নি। সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই নতুন রাস্তা তৈরির জন্য দেয়াল নির্মাণ ও মাটি ভরাটের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কোনো অভিযোগ থাকলে তা সমাধান করেই রাস্তা নির্মাণ করা হবে।

রাস্তা নির্মাণে অর্থায়নকারী প্রবাসী বাবু মিয়া বলেন, তাদের যাতায়াতের কোনো রাস্তা নেই। সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলেই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অভিযোগ যেহেতু উঠেছে, মীমাংসা ছাড়া রাস্তা নির্মাণ করা ঠিক হবে না।

শিশু উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা পাস্টর খোকন রায় বলেন, রাস্তা নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত ছিলেন না।

প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাস বলেন, রাস্তা নির্মাণে এক পক্ষের আপত্তি রয়েছে। তাই সীমানা নির্ধারণ করেই রাস্তা নির্মাণ করা উচিত।