মূল লেখায় যান
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি এইমাত্রঅন্যান্য কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ এইমাত্রঅন্যান্য ‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’ আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব এইমাত্রঅন্যান্য আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফে বাংলাদেশের বর্ণাঢ্য যুব উৎসব টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ এইমাত্রঅন্যান্য টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শটের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন এইমাত্রঅন্যান্য দুই মেট্রোরেল লাইনে সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা এইমাত্রঅন্যান্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল এইমাত্রঅন্যান্য জামায়াত যা পারেনি, প্রধানমন্ত্রী তা পেরেছেন: অ্যাটর্নি জেনারেল মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’ এইমাত্রঅন্যান্য মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’
অন্যান্য

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

প্রতিবেদক:
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮

নোয়াখালী বিভিন্ন উপজেলা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর নয়জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন এবং কবিরহাট থানায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১১ জনের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং অপর পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।