মূল লেখায় যান
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম এইমাত্রঅন্যান্য ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় এইমাত্রঅন্যান্য চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এইমাত্রঅন্যান্য রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার এইমাত্রঅন্যান্য ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩
অন্যান্য

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের.পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক:
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের.পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শেরপুর পৌরসভায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস ও পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের সিংপাড়া মোড় থেকে মধ্য সেরী পর্যন্ত সড়কের দুই পাশে ড্রেন ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পৌরসভা নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মতিউর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, স্কাউটের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন স্কাউট, আজকের তারুণ্য ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের কর্মকর্তা ও সদস্যরা ।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশের ড্রেন, জলাশয় ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমানো সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ।

শেরপুর পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাস এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হবে।