মূল লেখায় যান
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম এইমাত্রঅন্যান্য ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় এইমাত্রঅন্যান্য চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড় রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এইমাত্রঅন্যান্য রেকর্ড পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি এইমাত্রঅন্যান্য হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার এইমাত্রঅন্যান্য ছয় বার গ্রেফতারের স্মৃতিতে ৩ অক্টোবর: আজকের এই দিনে ছাত্রদল নেতা রুমির দ্বিতীয় গ্রেফতার সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য তৃণমূলের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩ এইমাত্রঅন্যান্য যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ আটক ৩
অন্যান্য

হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি

প্রতিবেদক:
হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি

হাওরাঞ্চলে দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করে সুষম উন্নয়নের দাবি,,,হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ প্রতিনিধি হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা শাখার দ্বি বার্ষিক প্রথম সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

সম্মেলনে সবার সর্ব সম্মতিক্রমে মোঃ আসরাফ উদ্দিন হিল্লোল কে সভাপতি ও মোঃ বিদ্যা মিয়া কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে মধ্যনগর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

মধ্যনগর উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ আসরাফ উদ্দিন হিল্লোল এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী আতিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন।

সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, তারা বলেন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম,ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। হাওরাঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় সুদুর প্রসারি পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা প্রদান এবং দুর্গম হাওর এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং নদ-নদী, খাল-বিল দখলমুক্ত করতে হবে । প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করা এবং জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ করার বিষয়ে দাবি জানান। মধ্যনগর উপজেলা কেন্দ্রিক বিভিন্ন হাওর উন্নয়ন শীর্ষক গৃহীত প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যথাযথ সময়ে বাস্তবায়নের দাবি জানান মধ্যনগরের সচেতন নাগরিকরা।

এ সময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ।

৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোঃ মনিরুল ইসলাম, মুসাব্বির আহমদ, হাজী মোঃ আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান সুমন, আতিউর রহমান চৌধুরী আতিক, খসরুজ্জামান কবির। সাধারণ সম্পাদক: মোঃ বিদ্যা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: সুজিত কানু, সাংগঠনিক সম্পাদক: কাইয়ূম বাদশা, সাংগঠনিক সম্পাদক: জিহাদ মিয়া, অর্থ সম্পাদক: মোশাহিদ মিয়া, বাঁধ বিষয়ক সম্পাদক: শাহীন আলম, বাঁধ বিষয়ক সম্পাদক: সুরুজ মিয়া, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: শফিকুল ইসলাম, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: মোঃ সুজন মিয়া, নির্বাহি সদস্য : লুৎফুর রহমান সহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।