মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন এইমাত্রঅন্যান্য শেরপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ এইমাত্রঅন্যান্য বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহানুর রহমান এইমাত্রঅন্যান্য দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহানুর রহমান শোক দিবস উপলক্ষে ঢাবির কর্মসূচি এইমাত্রঅন্যান্য শোক দিবস উপলক্ষে ঢাবির কর্মসূচি সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ, সরাতে হবে স্থাপনা এইমাত্রঅন্যান্য সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ, সরাতে হবে স্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, তবে রয়েছে ছুটির ভিন্নতা এইমাত্রঅন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, তবে রয়েছে ছুটির ভিন্নতা
অন্যান্য

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, তবে রয়েছে ছুটির ভিন্নতা

প্রতিবেদক:
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, তবে রয়েছে ছুটির ভিন্নতা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে শিক্ষার স্তর ও প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে পার্থক্য রয়েছে। পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এবার কোথাও ৫ দিন, আবার কোথাও টানা ১৬ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তির কারণে প্রতিষ্ঠানভেদে এই পার্থক্য তৈরি হয়েছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সরকারি ছুটি রয়েছে। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বিদ্যালয়ে টানা ৯ দিনের বিরতি তৈরি হবে।

এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি পাবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক

কলেজ পর্যায়ে ছুটির মেয়াদ আরও দীর্ঘ। মাউশির কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাবেন।

মাদরাসা

মাদরাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলক কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি থাকবে।

এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের বিরতি পাবেন।

বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে। তাই কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি কত দিন, তা জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড বা দাপ্তরিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।