মূল লেখায় যান
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ এইমাত্রঅন্যান্য ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট এইমাত্রঅন্যান্য নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের এইমাত্রঅন্যান্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি এইমাত্রঅন্যান্য অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড  এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড  পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এইমাত্রঅন্যান্য পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান ফিরছে এইমাত্রঅন্যান্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিধান ফিরছে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
অন্যান্য

দেশের সব হাসপাতালে জরুরি নির্দেশনা

প্রতিবেদক:
দেশের সব হাসপাতালে জরুরি নির্দেশনা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সব সরকারি হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে রাজধানীর হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জায়গা সংকট এড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরিকল্পনাও করা হচ্ছে।

রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভা শেষে হাসপাতালগুলোকে এসব নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ঢাকা মেডিকেল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়াতে বলা হয়েছে। রাজধানীর বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে প্রস্তুত রাখতে বলা হয়েছে।

ডা. নুরুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীর চাপ রাজধানীতেই বেশি। তাই ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালককে শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরের হাসপাতালগুলোকেও প্রয়োজন অনুযায়ী রোগীর চাপ সামাল দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, সংকটের সময় সরকারি হাসপাতাল রোগী ফিরিয়ে দেয় না। তবে রোগীর সংখ্যা হাসপাতালের শয্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে চিকিৎসা নিতে আসা মানুষকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি কমাতেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ৩৫৬ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮১ জনের।

মৃতদের মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ১৪৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে মারা গেছেন ১২৭ জন। এ ছাড়া বরিশালে ২৪, চট্টগ্রামে ২৫, খুলনায় ৫৫, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ১৯, রংপুরে ৬ এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।