মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

নিলামে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

প্রতিবেদক:
নিলামে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

চারটি কমলার দাম ৫০ হাজার টাকা—শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাই ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার ওয়াজ মাহফিলে। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যে আয়োজিত নিলামে এক হালি কমলা কিনেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি।

বুধবার (৭ অক্টোবর) রাতে মরিচা মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়। রাত ১টার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমীর বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে চারটি কমলা নিলামে তোলা হয়।

নিলাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর হাঁকিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন। পুরো ওয়াজ মাহফিলের পাশাপাশি নিলাম পর্বও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

মাহফিলে অংশ নেওয়া শ্রোতারা জানান, দোয়ার আগে কমলাগুলো নিলামে তোলা হয়। নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করা। সাধারণ মানুষের সহায়তায় পরিচালিত ধর্মীয় প্রতিষ্ঠানটির জন্য নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে।

আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তাঁর বাবা ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যেই ৫০ হাজার টাকা দিয়ে কমলাগুলো কিনেছেন। পাশাপাশি তিনি মাদ্রাসাটিকে বছরে ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মাদ্রাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হয়। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আধা কেজি খেজুরও ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য, ফলগুলোর এত বেশি দামে বিক্রির মূল কারণ হলো ধর্মীয় প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতা করা। নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা মাদ্রাসাটির শুভাকাঙ্ক্ষী এবং স্বেচ্ছায় এসব ফল কিনে প্রতিষ্ঠানটির পাশে দাঁড়িয়েছেন।