মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক:
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের বাজিতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের মামলায় মো. শামীম নামে এক বেকারি মালিককে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৬ জুলাই বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী বিশুদ্ধ খাদ্য আদালত একটি অভিযান চালায়। ওই সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, পুলিশ, র্যা ব ও আনসার সদস্যরা অভিযানে ছিলেন।

ওইদিন দুপুর ১২টার দিকে মো. শামীমের মালিকানাধীন সান বেকারি ও সততা বেকারিতে অভিযান চালাতে গেলে তিনি পালিয়ে যান। পরে সান বেকারিতে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং খাদ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

ওই ঘটনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৪০ ধারায় মো. শামীমের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি আদালতে চলার পর ধারাবাহিক শুনানি শেষে বুধবার (৭ অক্টোবর) রায় ঘোষণা করা হয়।

রায়ে নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় মো. শামীমকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনের ৪০ ধারায় তাঁকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।