তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ
তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, উপজেলা শাখার উদ্যোগে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রোমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শিক্ষকদের মর্যাদার জয় হোক, নবীনদের হাত ধরে এগিয়ে যাক প্রাথমিক শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. আসাদুল ইসলামের সভাপতিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ তৌফিক এর সঞ্চালনায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি তাহিরপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাকসুম আহমেদ, সহসভাপতি সাখাওয়াত হোসেন পাটুয়ারী, সহকারী শিক্ষক আশীস কুমার দাস, মুক্তার হোসেন, সাগর, আকমল হোসেন, এইচ আর এম মাসুদ, বিপ্লব পীর, বিশ্বনাথ তালুকদার, মোশাররফ হোসেন পলাশ, আতাউর রহমান,আল হোসাইন মাসুক, আবুল হাসান নিপু,গোলাম কিবরিয়া,সঞ্জয় পুরকায়স্থ,ইসমাইল হোসাইন, রুকন উদ্দিন সহ সমিতির নেতৃবৃন্দ এবং নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাই একটি শিশুর মূল ভিত্তি। তাই শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করে শিশুদের শিক্ষা জীবনের ভিত্তি তৈরি,মেধা, মনন বিকাশে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নবীন শিক্ষকগন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। এবং একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করার আহবান জানানো হয়।
