মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

জয়পুরহাটে নারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক

প্রতিবেদক:
জয়পুরহাটে নারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক

জয়পুরহাটে পলিবাড়ী ক্রীড়া সংঘের নারী দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

​জানা গেছে, পলিবাড়ী ক্রীড়া সংঘের নারী দলের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়। সামগ্রীর মধ্যে ছিল হ্যান্ডবল, জুতা, ক্রিকেট সেট, ফুটবল, বুট ও হকিস্টিকসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি।

​বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান নারী খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন ও শুভেচ্ছা জানান। এসময় তিনি খেলোয়াড়দের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং উৎসাহ দেন। ভবিষ্যতে জেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আরও সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।