মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

সরিষাবাড়ীতে আগুনে দিনমজুর দম্পতির স্বপ্ন পুড়ে ছাই

প্রতিবেদক:
সরিষাবাড়ীতে আগুনে দিনমজুর দম্পতির স্বপ্ন পুড়ে ছাই

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুল ঘাট সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর দম্পতির স্বপ্ন পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল কুল ঘাট সংলগ্ন এলাকার দিনমজুর চাঁন মিয়া ও স্ত্রী ছমী বেগমএর ৪টি ষাঁড় গরু নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখছিলেন।

গোয়ালঘরে গরুর পাশাপাশি রান্নার লাকড়ি রাখা ছিল। বৃহস্পতিবার ভোররাতে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের অগ্নিদগ্ধ হয়ে ৪টি গরুই ঘটনাস্থলেই মারা যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও সবকিছু মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। গরু রক্ষা করতে গিয়ে গৃহিনী ছমী বেগমের হাত পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অত্যন্ত অসহায়। চাঁন মিয়া দিনমজুরের কাজ করেন এবং ছমী বেগম মানুষের বাড়িতে কাজ করে দিন যাপন করেন। খুব কষ্ট করে চরাঞ্চল থেকে ঘাস কেটে এনে তারা গরুগুলোকে লালন-পালন করছিলেন। তবে নিজের শারীরিক আঘাত ভুলে তিনি এখন সর্বস্ব হারিয়ে গরুগুলোর জন্য হাউমাউ করে কাঁদছেন। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নিঃস্ব হয়ে পড়া পরিবারটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রনি মিয়া বলেন, “পরিবারটি খুবই অসহায় ও দরিদ্র। হঠাৎ এই দুর্ঘটনায় তারা একেবারেই পথে বসে গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে এই পরিবারটিকে আর্থিক ও মানবিক সাহায্য-সহযোগিতা প্রদান করা অত্যন্ত প্রয়োজন।”