মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৮ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা ও বরণ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ৫৬ বস্তা মজুত করা সার জব্দ, জরিমানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন আগামীকাল নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ এইমাত্রঅন্যান্য নীলদীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করল নোবিপ্রবি ছাত্রদলের একাংশ জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জুলাইয়ে সবথেকে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা: রাশেদ খাঁন
অন্যান্য

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

প্রতিবেদক:
কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ পৃষ্ঠার অনুমোদনপত্রে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৮৩৭ জনের নাম রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পেজে কক্সবাজার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়।

অনুমোদনপত্র পর্যালোচনা করে দেখা যায়, কমিটিতে সাদ্দাম হোসাইনকে সভাপতি এবং আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ১৯২ জনকে সহসভাপতি, ২২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও উপসম্পাদক পদে ২৬৭ জন, সহসম্পাদক পদে ১৮০ জন এবং সদস্য পদে ১৭৫ জনকে রাখা হয়েছে। কমিটির পদসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি রয়েছেন সহসভাপতি। ১৯২ জনকে এ পদে রাখা হয়েছে। পাশাপাশি সম্পাদক ও উপসম্পাদক মিলিয়ে ২৬৭ জন এবং সহসম্পাদক হিসেবে আরও ১৮০ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ২ নভেম্বর কক্সবাজার জেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করে ১৪ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নতুন কমিটির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়। ওই সময় সভাপতি হিসেবে এস এম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু মো. মারুফ আদনানের নাম ঘোষণা করা হয়েছিল।

তবে নির্ধারিত এক বছরের মধ্যে ওই কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। প্রায় ছয় বছর পর এসে ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।

নতুন কমিটি নিয়ে ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে কাউকে বঞ্চিত করা হয়নি। যারা কমিটিতে থাকতে চেয়েছেন, তাদের সবাইকে কোনো না কোনো পদে রাখা হয়েছে। তবে এত বড় কমিটিতে পদ বণ্টনের ক্ষেত্রে কী ধরনের মানদণ্ড অনুসরণ করা হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি।

কমিটিতে বিপুলসংখ্যক পদ সৃষ্টি ও পদ বণ্টনের বিষয়টি নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে ৮৩৭ সদস্যের কমিটিতে ১৯২ জনকে সহসভাপতি এবং ২৬৭ জনকে বিভিন্ন সম্পাদক ও উপসম্পাদক পদে রাখার বিষয়টি উল্লেখযোগ্য হয়ে উঠেছে।