মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্তিদের নামও এইমাত্রঅন্যান্য কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্তিদের নামও শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা এইমাত্রঅন্যান্য শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতি, ভয়ংকর তথ্য দিল গোয়েন্দারা একজন যাত্রী, সঙ্গে ২০ স্বজন! বিমানবন্দরে বিদায়-অভ্যর্থনার নামে জনসমাগমের বিড়ম্বনা এইমাত্রঅন্যান্য একজন যাত্রী, সঙ্গে ২০ স্বজন! বিমানবন্দরে বিদায়-অভ্যর্থনার নামে জনসমাগমের বিড়ম্বনা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর দম্পতির পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইমাত্রঅন্যান্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর দম্পতির পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মায়ের মাথায় হাত বুলিয়ে নবজাতক চুরি, হাসপাতাল থেকে পালাল নারী এইমাত্রঅন্যান্য মায়ের মাথায় হাত বুলিয়ে নবজাতক চুরি, হাসপাতাল থেকে পালাল নারী মৃত্যুর আগে তাজমিনের সঙ্গে কী ঘটেছিল, সামনে এল সিসিটিভি ফুটেজ এইমাত্রঅন্যান্য মৃত্যুর আগে তাজমিনের সঙ্গে কী ঘটেছিল, সামনে এল সিসিটিভি ফুটেজ দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর এইমাত্রঅন্যান্য দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর ‘কোনো অবস্থাতেই নয়’, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ইরানের সাফ না এইমাত্রঅন্যান্য ‘কোনো অবস্থাতেই নয়’, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ইরানের সাফ না
অন্যান্য

হরমুজ প্রণালিতে ‘বড় ধরনের বিস্ফোরণ’, বাড়ল তেলের দাম

প্রতিবেদক:
হরমুজ প্রণালিতে ‘বড় ধরনের বিস্ফোরণ’, বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে ‘বড় ধরনের বিস্ফোরণের’ খবর জানিয়েছে ইরানের গণমাধ্যম। অনুমোদনহীন নৌপথ ব্যবহার করতে গিয়ে তেলবাহী জাহাজগুলো সমুদ্রের মাইনে আঘাত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্র অনুমোদনহীন নৌপথে চলাচলকারী তেলবাহী জাহাজের মাইনে আঘাত পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৪৯ ডলার।

এদিকে, ইরানের তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেল বিক্রিতে সহায়তাকারীদের লক্ষ্য করে ওয়াশিংটনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, সম্প্রতি ইরানের তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ২৭টি কোম্পানি, ছয়জন ব্যক্তি এবং ২২টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে বিস্ফোরণের খবর এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।