মূল লেখায় যান
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঝরাতে বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈছাআ নেতা মাহদীকে এইমাত্রঅন্যান্য মাঝরাতে বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈছাআ নেতা মাহদীকে হরমুজ প্রণালিতে ‘বড় ধরনের বিস্ফোরণ’, বাড়ল তেলের দাম এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালিতে ‘বড় ধরনের বিস্ফোরণ’, বাড়ল তেলের দাম ৪০০-৫০০ টাকা কেজি মাল্টা বিক্রি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য ৪০০-৫০০ টাকা কেজি মাল্টা বিক্রি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী আমরা ভারতবিরোধী নই: আসিফ মাহমুদ এইমাত্রঅন্যান্য আমরা ভারতবিরোধী নই: আসিফ মাহমুদ দারাজের ১০.১০ শপিং ফেস্টে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় এইমাত্রঅন্যান্য দারাজের ১০.১০ শপিং ফেস্টে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের ক্ষোভ এইমাত্রঅন্যান্য ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের ক্ষোভ ৫ ধানক্ষেতে দৌড়াদৌড়ি, প্রাণপণ চেষ্টা করেও বাঁচতে পারেনি তাজমিন এইমাত্রঅন্যান্য ৫ ধানক্ষেতে দৌড়াদৌড়ি, প্রাণপণ চেষ্টা করেও বাঁচতে পারেনি তাজমিন কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে বেকারি মালিকের দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ টাকা জরিমানা
অন্যান্য

হরমুজ প্রণালিতে ‘বড় ধরনের বিস্ফোরণ’, বাড়ল তেলের দাম

প্রতিবেদক:
হরমুজ প্রণালিতে ‘বড় ধরনের বিস্ফোরণ’, বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে ‘বড় ধরনের বিস্ফোরণের’ খবর জানিয়েছে ইরানের গণমাধ্যম। অনুমোদনহীন নৌপথ ব্যবহার করতে গিয়ে তেলবাহী জাহাজগুলো সমুদ্রের মাইনে আঘাত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্র অনুমোদনহীন নৌপথে চলাচলকারী তেলবাহী জাহাজের মাইনে আঘাত পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৪৯ ডলার।

এদিকে, ইরানের তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেল বিক্রিতে সহায়তাকারীদের লক্ষ্য করে ওয়াশিংটনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, সম্প্রতি ইরানের তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ২৭টি কোম্পানি, ছয়জন ব্যক্তি এবং ২২টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে বিস্ফোরণের খবর এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।