মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
অন্যান্য

মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি

প্রতিবেদক:
মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মোংলায়। এ উপলক্ষে কবির স্মৃতি সংরক্ষণ এবং তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বর্তমান সরকারের কাছে স্বাধীনতা পদক প্রদানের দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও স্বজনেরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে কবির গ্রামের বাড়ি মিঠাখালী বাজার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কবির সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত ও কবির বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রুদ্র স্মৃতি সংসদের সভাপতি ও কবির অনুজ সুমেল সারাফাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্পিতা হালদার। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৯৫৬ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৪ বছর বয়সে মারা যান। কবিতা ও গানে অসামান্য অবদানের জন্য তিনি ২০২৪ সালে মরণোত্তর একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

সুমেল সারাফাত বলেন, সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, প্রেম ও মানবিক চেতনায় সমৃদ্ধ ছিল রুদ্রের সাহিত্যকর্ম। তাঁর অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে স্বাধীনতা পদক প্রদানের দাবি জানানো হচ্ছে।