মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
অন্যান্য

শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রতিবেদক:
শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আশ্বিনের শেষ দিন আজ। দোরগোড়ায় হেমন্ত। মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশে কমতে শুরু করেছে বৃষ্টির প্রবণতা। এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বইছে বাতাস। তবে শীতের পূর্ণ আমেজ পেতে অপেক্ষা করতে হতে পারে আরও অন্তত এক মাস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। অগ্রহায়ণের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। আর ডিসেম্বর নাগাদ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বাড়তে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা থাকতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

আবুল কালাম মল্লিকের মতে, নভেম্বরের মাঝামাঝি সময়ে হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এল নিনোর প্রভাবে এবার শীতের তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে। ফলে শীতের প্রভাব ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।