মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

রমজানের শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের জীবন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রমজানের শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের জীবন

পবিত্র মাহে রমজান আত্মসংযম, ধৈর্য ও সংযমের মাস। এ মাসে রোজা রাখা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও মানবিক মূল্যবোধের অনুশীলনের এক অনন্য সুযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঠিকভাবেই জানিয়েছেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হলে আমাদের হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহার করা উচিত।

আজকের সমাজে বিভেদ, বিদ্বেষ ও প্রতিহিংসার অনেক উদাহরণ দেখা যায়। অথচ রমজান আমাদের শিক্ষা দেয় কীভাবে সংযমী ও পরিমিত জীবনযাপন করতে হয়। এটি ধনী-গরিবের মাঝে সাম্য ও সহমর্মিতার বীজ বপন করে। শুধু রোজা রাখাই যথেষ্ট নয় আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত, ইবাদত-বন্দেগি করা এবং দানের মাধ্যমে অভাবীদের পাশে দাঁড়ানো।

রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের মাধ্যমে সুন্দর সমাজ গঠন। যদি আমরা সত্যিকার অর্থে রমজানের বার্তা হৃদয়ে ধারণ করি তবে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। আসুন আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই হিংসা-বিদ্বেষ ভুলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের শিক্ষা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।