মূল লেখায় যান
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী এইমাত্রঅন্যান্য ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদকসহ আটক ১ এইমাত্রঅন্যান্য নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদকসহ আটক ১ আশুলিয়ায় অবৈধ ছাঁটাই ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় অবৈধ ছাঁটাই ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ১৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় আভিনেত্রী এইমাত্রঅন্যান্য ১৮ বছর বয়সেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় আভিনেত্রী চাঁই ব্যবহার করে পাঙাশের পোনা নিধন, ভবিষ্যতে মাছশূন্যতার আশঙ্কা এইমাত্রঅন্যান্য চাঁই ব্যবহার করে পাঙাশের পোনা নিধন, ভবিষ্যতে মাছশূন্যতার আশঙ্কা সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন‍্য পাথর আমদানি বন্ধ  এইমাত্রঅন্যান্য সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন‍্য পাথর আমদানি বন্ধ  জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার কড়া মন্তব্য এইমাত্রঅন্যান্য জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার কড়া মন্তব্য বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন এইমাত্রঅন্যান্য বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন
রাজনীতি

শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় মো. গিয়াস উদ্দিন মাতুব্বর (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন মাতুব্বর সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, গিয়াস উদ্দিন দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পটভূমি

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনায় মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় মো. গিয়াস উদ্দিন মাতুব্বরকে ৬০ নম্বর আসামি করা হয়েছিল।

গিয়াস উদ্দিনের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা দ্রুত বিচার আইনের আওতায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, অন্যদিকে আওয়ামী লীগ নেতারা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।