মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত এইমাত্রঅন্যান্য জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স এইমাত্রঅন্যান্য ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স স্ত্রীর ছবি নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য স্ত্রীর ছবি নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড ঝারিয়া-ময়মনসিংহ রেলপথ এখন চোরাচালান ও মাদক কারবারিদের ‘নিরাপদ ট্রানজিট’ এইমাত্রঅন্যান্য ঝারিয়া-ময়মনসিংহ রেলপথ এখন চোরাচালান ও মাদক কারবারিদের ‘নিরাপদ ট্রানজিট’ নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড ও জরিমানা এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড ও জরিমানা সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রাশেদ খান এইমাত্রঅন্যান্য সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রাশেদ খান শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক: শ্রমমন্ত্রী এইমাত্রঅন্যান্য শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক: শ্রমমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু এইমাত্রঅন্যান্য রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু
অন্যান্য

ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স

প্রতিবেদক:
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, বিষয়টি প্রায় সবার কাছেই স্পষ্ট। এই নির্বাচনকে মূলত ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ভ্যান্সের এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, একসময় ইরানের সঙ্গে সমঝোতার প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসনের অন্যতম মুখ ছিলেন তিনি। এখন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা সামনে রেখে অজনপ্রিয় এই যুদ্ধ থেকে ভ্যান্স নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া দীর্ঘ এক পোস্টে ভ্যান্স বলেন, ‘আমরা কেন হেরেছি, তার প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও গত রাতে এমনটা বলেছেন। কেউ যদি যুক্তি দিতে চান যে যুদ্ধটি সার্থক ছিল, অর্থাৎ আগামী ৬ বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোটা খুব বড় কোনো ক্ষতি নয়। পরবর্তী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও এর বিনিময়ে মেনে নেয়ার মতো ছিল, তাহলে তা বলতে পারেন। যুক্তি দিন, এই মূল্য দেয়া সার্থক হয়েছে। আপনি একমত হন বা দ্বিমত পোষণ করেন, অন্তত সেটি হবে সৎ অবস্থান।’

ভ্যান্স আরও বলেন, ‘আমরা কেন হেরেছি, তা সবাই জানে। আর এখন আমরা কীভাবে সামনে এগোব, তা নিয়ে যেকোনো সৎ আলোচনার শুরুটা এখান থেকেই হতে হবে।’ প্রতিবেদন এও বলা হয়েছে, ট্রাম্প ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে যে যুদ্ধ শুরু করেছিলেন, তার যৌক্তিকতা নিয়ে ভ্যান্স শুরু থেকেই সন্দিহান ছিলেন বলে জানা যায়।