মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ এইমাত্রঅন্যান্য রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ এইমাত্রঅন্যান্য রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক এইমাত্রঅন্যান্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের এইমাত্রঅন্যান্য ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  এইমাত্রঅন্যান্য বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট মেঘনা আলমকে দুদকে তলব এইমাত্রঅন্যান্য মেঘনা আলমকে দুদকে তলব
অন্যান্য

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু

প্রতিবেদক:
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস। খবর আরব নিউজের

এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় গুরুতর আহত আরও একজন ভারতীয় নাগরিক রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেছেন।’

এর আগে একই হামলায় আহত ৪৬ বছর বয়সী ভারতের হায়দরাবাদের বাসিন্দা মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়। সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী বিপুল আরব নিউজকে বলেন, ‘গত রাতে ভারতীয় নাগরিক শেখ সাঈদের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। তিন সপ্তাহের বেশি সময় ধরে তিনি সাহসিকতার সঙ্গে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন।’

রাষ্ট্রদূত জানান, সাঈদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলার বাসিন্দা। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার দুই ভাই রিয়াদেই কাজ করেন। তিনি আরও বলেন, ‘এই সময়ে আমাদের কর্মকর্তা ও প্রবাসী কমিউনিটির সদস্যরা সাঈদের দুই ভাই এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন।’

সাঈদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘তার পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার ছোট সন্তান, স্ত্রী এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’ তিনি জানান, পরিবারের অনুরোধ অনুযায়ী রিয়াদেই সাঈদের জানাজা-দাফন সম্পন্ন করার আনুষ্ঠানিকতা চলছে। এ বিষয়ে ভারতীয় দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

রাষ্ট্রদূত আরও জানান, একই হামলায় আহত কেরালার আরেক ভারতীয় নাগরিক এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী কয়েক দিনে তার স্বাস্থ্যের আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, ‘সৌদি আরবে বিমানবন্দরের মতো বেসামরিক এলাকা ও অবকাঠামোতে হামলার আমরা আবারও নিন্দা জানাচ্ছি। এসব হামলায় নিরপরাধ মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। আমরা আশা করি, এ অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।’

সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়াল। ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ওই হামলায় নিহতদের মধ্যে সৌদি আরবের চার নাগরিক এবং ১০ জন বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশি নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি ও দুজন ভারতীয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিকও রয়েছেন।