মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

ব্যাগবন্দি লাশসহ দুই নারীর আটক হওয়ার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

প্রতিবেদক: sakib
ব্যাগবন্দি লাশসহ দুই নারীর আটক হওয়ার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের

সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো (লিঙ্ক: https://www.facebook.com/watch/?v=1317500026129782, https://www.facebook.com/watch/?v=1134408131799847) থেকে বাগবাজার ঘাট নামক এলাকায় ব্যাগে করে লাশ ফেলতে এসে দুইজন নারী জনতার হাতে ধরা পড়েছেন এবং পরবর্তীতে উপস্থিত জনতা তাদেরকে পুলিশের কাছে সমর্পণ করেছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ভাইরাল করা হয়েছে । 

ওপেন সোর্স অনুসন্ধানে জানা গেছে, ব্যাগে করে লাশ ফেলে দেওয়ার সময় দুই নারী ধরা পড়ার ঘটনাটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এই ভিডিওটি সম্প্রতি কলকাতার কুমারটুলী ঘাট এলাকার একটি ঘটনা থেকে ধারণ করা হয়েছে। সেখানে মা-মেয়ে একটি ট্রলিতে মৃতদেহ নিয়ে গঙ্গার ঘাটে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন, এবং তাদের আটক করা হয়। দাবিটির বিষয়ে অনুসন্ধান করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি Kuheli Gutta নামের একটি ভারতীয় এক্স অ্যাকাউন্টে একই ভিডিওটি (https://x.com/KuheliDutta5/status/1894279271432221014) প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে বলা হয়, ভিডিওটি কলকাতার কুমারটুলি ঘাটে ধারণ করা হয়েছে। পুলিশ এসে ভিডিওতে দেখতে পাওয়া ব্যাগটির তালা ভাঙলে ভেতরে একজন নারীর মরদেহ দেখতে পাওয়া যায়। এছাড়াও পোস্টটিতে জানানো হয়, ব্যাগটি বহণকারী দুই নারী সম্ভবত এটি গঙ্গায় ফেলতে এসেছিলেন। 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Times Now News-এর ওয়েবসাইটে ২৫ ফেব্রুয়ারি “Dead Body In Trolley Bag (https://bengali.timesnownews.com/kolkata/dead-body-in-trolley-bag-found-at-kumortuli-ghat-two-woman-arrested-in-this-case-article-151211359)  কলকাতার গঙ্গার ঘাটে হাড়হিম দৃশ্য! ট্রলির মধ্যে পচা গন্ধ, ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সকলের” শীর্ষক শিরোনামে একই ঘটনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সুতরাং, কলকাতার গঙ্গার কুমারটুলি ঘাটে দুইজন নারীকে ব্যাগে মরদেহসহ আটকের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।