মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
খেলা

ক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ, ফিফা তদন্তে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ, ফিফা তদন্তে

কাতার ক্লাব বিশ্বকাপের রিয়াল মাদ্রিদ ও পাচুকার ম্যাচের শেষ মুহূর্তে এক বিতর্কিত ঘটনা সামনে এসেছে। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার অভিযোগ করেছেন, পাচুকার আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাব্রাল তাকে বর্ণবাদমূলক ভাষায় গালিগালাজ করেছেন।

ম্যাচের ইনজুরি টাইমে রুডিগার এই অভিযোগ রেফারির কাছে জানান এবং রেফারিও বর্ণবাদের সংকেত হিসেবে ‘X’ চিহ্ন দেখান। ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো জানান, তারা রুডিগারের কথা বিশ্বাস করেন এবং ফিফার প্রোটোকল অনুযায়ী বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অপরদিকে, কাব্রাল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ওকে ‘f—ing coward’ বলেছিলাম, যা আর্জেন্টিনায় রাগের সময় ব্যবহৃত একটি গালাগাল, এটি বর্ণবাদ নয়।” পাচুকার কোচ লোজানোও বলেন, তিনি ঘটনাটি দেখেননি এবং কাব্রালের বিরুদ্ধে এর আগে কখনও এমন অভিযোগ আসেনি।

ফিফা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং তদন্ত শেষে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কাব্রালের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ফুটবলসহ সব খেলায় বর্ণবাদসহ এ ধরনের স্পর্শকাতর ইস্যুতে সময় সময় বিতর্কের সৃষ্টি হওয়ায় খেলাধুলার মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।