মূল লেখায় যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের পর যাত্রীবাহী বাসেও আগুন, আটক ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণের পর যাত্রীবাহী বাসেও আগুন, আটক ৫ নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক এইমাত্রঅন্যান্য নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ এইমাত্রঅন্যান্য তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ কক্সবাজারে হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, আতঙ্কে পর্যটকেরা এইমাত্রঅন্যান্য কক্সবাজারে হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, আতঙ্কে পর্যটকেরা কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা এইমাত্রঅন্যান্য সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার এইমাত্রঅন্যান্য বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার লালমনিরহাটে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, আহত ৫ এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, আহত ৫
অন্যান্য

কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি

প্রতিবেদক:
কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে দলীয় ব্যানার হাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর অংশগ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ওসিকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের নেতারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলীয় ব্যানার হাতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে থানার ওসি জুলফিকার আলীকে অংশ নিতে দেখা গেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে এ ধরনের দৃশ্যমান উপস্থিতি গভীরভাবে উদ্বেগজনক ও হতাশাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে পুলিশ কর্মকর্তাদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের প্রতি সমান আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের ব্যানার বহন করে কিংবা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে একজন পুলিশ কর্মকর্তা তাঁর নিরপেক্ষতার অবস্থান প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এ ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রেখে আইনের শাসন ও পেশাদারত্ব নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো.লুৎফর রহমান এবং আমির মো.আব্দুল হক। তাঁরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানান।##