মূল লেখায় যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর এইমাত্রঅন্যান্য নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক এইমাত্রঅন্যান্য বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান এইমাত্রঅন্যান্য বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি এইমাত্রঅন্যান্য আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে জামায়াত-শিবির: রাশেদ খান এইমাত্রঅন্যান্য আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে জামায়াত-শিবির: রাশেদ খান প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন এইমাত্রঅন্যান্য মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন
অন্যান্য

বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

প্রতিবেদক:
বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি’র (এসভিএসএএইচ) নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বাকৃবির শিক্ষক কমপ্লেক্সে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের উপস্থিতিতে ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন।

বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খানসহ ভেটেরিনারি ও পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য দুই অনুষদকে একত্রে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রিকে শিক্ষা-গবেষণায় এগিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, ২০২৮ সালের জুন মাস পর্যন্ত ডিন হিসেবে দায়িত্ব পালনকালে নতুন এই স্কুলের পথচলাকে সফল, সুন্দর ও অর্থবহ করে তুলতে আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ও দোয়া একান্তভাবে কামনা করছি। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমেই আমরা এই নতুন প্রতিষ্ঠানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।