মূল লেখায় যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ন
শিরোনাম
নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর এইমাত্রঅন্যান্য নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক এইমাত্রঅন্যান্য বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান এইমাত্রঅন্যান্য বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি এইমাত্রঅন্যান্য আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে জামায়াত-শিবির: রাশেদ খান এইমাত্রঅন্যান্য আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে জামায়াত-শিবির: রাশেদ খান প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন এইমাত্রঅন্যান্য মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন
অন্যান্য

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর

প্রতিবেদক:
নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর

মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নিয়মের আলোকে নির্ধারিত শর্ত মেনে মোটরসাইকেলের সামনের অংশে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলি

বিজ্ঞপ্তিতে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।

মোটরসাইকেল (স্কুটার): ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।

নম্বরপ্লেট তৈরিতে বিআরটিএর নির্দেশনা

বিআরটিএর বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে আরও কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এগুলো হলো—

– ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
– সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
– নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
– স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২৮৫।