মূল লেখায় যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ন
শিরোনাম
নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর এইমাত্রঅন্যান্য নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক এইমাত্রঅন্যান্য বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান এইমাত্রঅন্যান্য বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি এইমাত্রঅন্যান্য আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে জামায়াত-শিবির: রাশেদ খান এইমাত্রঅন্যান্য আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে জামায়াত-শিবির: রাশেদ খান প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন এইমাত্রঅন্যান্য মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন
অন্যান্য

আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

প্রতিবেদক:
আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) সকালে এসব ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। কিছুক্ষণ পর তারা কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন।

এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনার পর আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সকালে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের সড়কে অবস্থান করতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।