মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী? এইমাত্রঅন্যান্য মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী? হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা এইমাত্রঅন্যান্য পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন এইমাত্রঅন্যান্য পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা এইমাত্রঅন্যান্য গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা
অন্যান্য

সিডর স্মরণে বরগুনায় রেড ক্রিসেন্টের তারুণ্যের পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালন

প্রতিবেদক:
সিডর স্মরণে বরগুনায় রেড ক্রিসেন্টের তারুণ্যের পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালন

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে এবং উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় তারুণ্যের পদযাত্রা, মোমবাতি প্রজ্বালন ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে থেকে তারুণ্যের পদযাত্রা শুরু হয়। র‌্যালিটি শহরের সদর রোড ও গার্মেন্টসপট্টি প্রদক্ষিণ করে পুনরায় ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়। পরে টাউন হল প্রাঙ্গণের কেন্দ্রীয় শহিদ মিনারে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও বরগুনা জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে বরগুনা অন্যতম। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনের তুলনায় এ জেলা বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যেভাবে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সাবেক সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার এমএ করিম এবং যুব প্রধান মোঃ সজিব হোসেন। কর্মসূচিতে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যদের পাশাপাশি বরগুনা সরকারি মহিলা কলেজ রেড ক্রিসেন্ট ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রেড ক্রিসেন্টের যুব সদস্যরা অংশগ্রহণ করেন। এ ছাড়া সিপিপি, রোভার স্কাউট, স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন, তারুণ্যের শেকড়, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সব মিলিয়ে প্রায় ১৬০ জন স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা, উপকূলীয় জনপদের ক্ষয়ক্ষতি এবং দুর্যোগের আগে ও পরে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম তুলে ধরে নির্মিত একটি স্মৃতিচারণমূলক মোশন ভিডিও প্রদর্শন করা হয়। এতে আবহাওয়ার সতর্কবার্তা, ঘূর্ণিঝড়ের সংকেত প্রচার, দুর্যোগকালীন পরিস্থিতি এবং দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের বিভিন্ন চিত্র স্থান পায়। আয়োজকরা জানান, সিডরের ভয়াবহ স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে তরুণদের আরও সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে বরগুনাসহ উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। সেই ভয়াল রাতের স্মৃতি আজও উপকূলের মানুষের হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়েছে। প্রতিবছর এই দিনটি উপকূলবাসীকে দুর্যোগের ভয়াবহতা, প্রস্তুতির প্রয়োজনীয়তা এবং মানবিক সহমর্মিতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।