মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী? এইমাত্রঅন্যান্য মৃত্যুর পর পরিবারের কেউ পাবেন না সম্পত্তি, রজনীকান্তের এমন সিদ্ধান্তের কারণ কী? হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য হরমুজে সুপার ট্যাংকার ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা এইমাত্রঅন্যান্য পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন এইমাত্রঅন্যান্য পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের রাজনীতি মানেই আগুন দেওয়া ও মানুষ পোড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা এইমাত্রঅন্যান্য গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা
অন্যান্য

ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন

প্রতিবেদক:
ভাঙ্গায় সহিংসতা: কৃষক দল নেতার মৃত্যু, তিন মোটরসাইকেলে আগুন

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করেন দলটির কর্মী-সমর্থকেরা। মিছিল থেকে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

পরে সেখানে উপস্থিত ব্যক্তিরা রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে স্থানীয় সূত্রের দাবি। ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৮টার দিকে ওই এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তখন তাদের আর কিছু করার ছিল না।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, গুলি অথবা ককটেলের আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ মুহূর্তে দুটির কোনোটিই নিশ্চিত করে বলা যাচ্ছে না।